খালেদা জিয়াকে ভিসার বিষয়ে সহযোগিতা করবে সরকার

চিকিৎসার উদ্দেশ্য সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া ও তার টিমকে যুক্তরাজ্য সফরে ভিসার বিষয়ে সরকার সহযোগিতা করবে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৭ নভেম্বর যুক্তরাজ্যে যাবেন। সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কি ব্যবস্থা নিচ্ছে। সফরে সেই দেশে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার সুবিধা নিশ্চিত করবেন কিনা এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, জ্বি তিনি চিকিৎসার জন্য যাবেন। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে যাচ্ছেন বলেই তো তাকে এবং তার টিমকে ভিসার ব্যাপারে সহযোগিতা করব। এটা আমার করব। ওখানে যাওয়ার পরে আমার তো মনে হয় না ওখানে তার কোন সমস্যা হওয়ার ব্যাপার আছে। সেখানে তার নিজস্ব সংগঠন আছে, আমাদের মিশন আছে। যেটুকু নিয়ম অনুযায়ী করার আমরা অবশ্যই করব।

অন্য প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস খোলার বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে লিখিত কোনো প্রস্তাব আসেনি। তবে কথা বার্তা হয়েছে।

জুলাই-আগস্ট আন্দোলনে হতাহত নিয়ে জাতিসংঘের তদন্ত দল প্রতিবেদন দিয়েছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবেদন দিতে আরো এক সপ্তাহ সময় লাগবে।

এর আগে বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে  বৈঠক  করেন বাংলাদেশে সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ