খালেদা জিয়ার পক্ষে আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি

বৃহস্পতিবার দিনাজপুর সদরস্থ শিশু একাডেমিতে আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত জানায় জেলা বিএনপি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সভায় জানানো হয়, শুক্রবার থেকেই বেগম খালেদা জিয়ার পক্ষে প্রচারণা শুরু করা হবে। একই দিন জেলার প্রতিটি মসজিদে বিএনপি ঘোষিত ৩১ দফার ওপর ভিত্তি করে লিফলেট বিতরণের কর্মসূচিও পরিচালিত হবে। পাশাপাশি আগামী কয়েক দিনের মধ্যে জেলা এবং উপজেলা পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে নিয়ে আরও একটি বিস্তৃত সভার আয়োজন করা হবে বলে জানানো হয়।

সভায় ডা. জাহিদ হোসেন বলেন, নির্বাচনের দিন গণভোট ও সংসদ নির্বাচন একসঙ্গে মিলিয়ে আয়োজন করার ঘোষণা দেওয়া হয়েছে, যা জনআকাঙ্ক্ষার প্রতিফলন।

তিনি আরও বলেন, তরুণ ভোটারদের বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে—১২ কোটি ভোটারের মধ্যে প্রায় ৪ কোটি তরুণ। তাই তাদের কাছে কীভাবে পৌঁছানো যায়, সে দিকে মনোযোগ দেওয়া হচ্ছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ