বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ভারত সফরের সূচি প্রকাশ করেছেন মেসি। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘ভারতের মানুষের থেকে যে ভালবাসা পেয়েছি, তার জন্য ধন্যবাদ। কয়েক সপ্তাহের মধ্যে গোট ট্যুর শুরু হবে। কলকাতা, মুম্বাই এবং দিল্লি সফরের সঙ্গে হায়দরাবাদ যুক্ত হওয়ায় আমি খুশি। শীঘ্রই দেখা হবে ভারত।’
ভারতে মেসির ব্যক্তিগত এই সফরের নাম দেওয়া হয়েছে গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর অব ইন্ডিয়া ২০২৫। আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভারত সফরের আয়োজনের বন্দোবস্ত করেছেন দেশটির অন্যতম সফল ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।
কলকাতা-হায়দরাবাদ পর্ব শেষ করে এরপর মেসি যাবেন মুম্বাইয়ে। ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে তার অনুষ্ঠান। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের পরবর্তী গন্তব্য দিল্লি। ভারতের রাজধানী শহরে স্থানীয় সময় বেলা ১টায় শুরু হবে তার অনুষ্ঠান। মুম্বাই-দিল্লির অনুষ্ঠান কতক্ষণ চলবে, সেটাও মেসির সূচিতে উল্লেখ করা হয়নি।
মেসি সবশেষ ভারত সফরে খেলতে গিয়েছিলেন ২০১১ সালে। কলকতার সল্ট লেকে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে ছিলেন মেসিও।
Post Comment