বিএনপি প্রার্থী বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান: জামায়াত আমির

পাবনার ইশ্বরদীতে যে সহিংস ঘটনা ঘটেছে, তা হঠাৎ করে হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, ঘটনাটি প্রমাণ করেছে—ব্যালট নয়, বিএনপি প্রার্থী বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান।

স্ট্যাটাসে তিনি লেখেন, ইশ্বরদীতে ঘটে যাওয়া সহিংসতার পেছনে বিএনপির দলীয় প্রার্থীর ‘অসহিষ্ণু, অগণতান্ত্রিক ও উসকানিমূলক’ বক্তব্য ও কর্মকাণ্ড দায়ী। তার মতে, এসব আচরণ বারবারই প্রমাণ করছে—এটি কোনো ব্যালটের লড়াই নয়; বরং ‘বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা।’

জামায়াত আমির আরও বলেন, প্রশাসন সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে আসছে। এখন জনগণ দেখতে চায়, বাস্তবে প্রশাসন কী পদক্ষেপ নেয়। তবে সব সন্ত্রাসীর উদ্দেশে তার বার্তা—জামায়াত কোনো সন্ত্রাসের কাছে মাথা নত করবে না।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ