শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েক দিন তাপমাত্রা নিচের দিকেই থাকতে পারে। এটি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
জানা যায়, তাপমাত্রা কম থাকলেও আজ সকাল থেকে শ্রীমঙ্গলে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদ কিছুটা উষ্ণতা দিয়েছে।
শহর ও শহরের বাইরের বেশ কিছু এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যার পর শহরে ঠান্ডার মাত্রা তুলনামূলক কিছুটা কম থাকলেও গ্রাম ও চা-বাগান এলাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। এই ঠান্ডায় শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ বেশি ভোগান্তিতে পড়ছেন। চা-বাগানে শীতের তীব্রতা বেশি হওয়ায় কাজে সমস্যা হচ্ছে চা-শ্রমিকদের।
Post Comment