চরজব্বর থানার ওসি জিয়াউল হকের ঈদ শুভেচ্ছা

মুজাহিদুল ইসলাম সোহেল ::


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবর্ণচর উপজেলার চর জব্বার থানা বাসীকে পুলিশ সুপার মুহাম্মাদ আলমগীর হোসেন  ও জেলায় কর্মরত সকল পুলিশ সদস্য এবং চর জব্বার  থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউল হক এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চর জব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক তারিক খন্দকার।

তিনি করোনা সংক্রমণ প্রতিরোধে সুরক্ষা মাস্ক পরিধানের পরামর্শদেন।
সেইসাথে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় ও আনন্দ উল্লাস করার জন্য অনুরোধ জানান তিনি।
এক শুভেচ্ছা বার্তায় ওসি মোঃ জিয়াউল হক বলেন, করোনা ভাইরাস সংক্রমণের এ দুর্যোগপূর্ণ সময়ে আমরা এক ভিন্ন পরিস্থিতিতে এবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছি। রহমত মাগফেরাত ও নাজাতের একটি মাস পবিত্র রমজান মাস। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে আসে এই খুশির ঈদ। পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে নিয়ে বয়ে আনুক খুশির বার্তা। ঈদের খুশি ধনী গরীব সকলে মিলে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই ঈদের আনন্দ। তবে করোনাভাইরাসের কারণে অন্যান্য বছরের তুলনায় এ বছরের ঈদ হবে ভিন্নভাবে।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে নিজ অবস্থান থেকে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়ে ওসি বলেন, দীর্ঘতম রজনী শেষেও একসময় ভোরের আলো আ‌সে। তেমনি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ করোনাকালও একদিন শেষ হবে। আমরা ফিরে যাবো স্বাভাবিক জীবনে। সেই দিনের জন্য তোলা থাক এবারের ঈদ।
ঈ‌দের আনন্দ যেটুকু সম্ভব এবার ঘ‌রে ব‌সেই উপ‌ভোগ করুন। সুস্থ থাকুন, ভাল থাকুন। নামাজ শেষে সামাজিক দুরত্ব বজায় রেখে কোলাকুলি, করমর্দন থেকে বিরত থাকার অনুরোধ জানানোর পাশাপাশি চর জব্বর থানায় কর্মরত   পুলিশ সদস্যসহ দেশে করোনায় আক্রান্ত সকলের জন্য দোয়া ও আশীর্বাদ  চেয়েছেন ওসি মোহাম্মদ জিয়াউল হক ।

1 comment

comments user
মোঃ জামিউর রহমান

সার আমার সালাম নিবেন আমাদের হাতিয়া বাজার সংলগ্ন যে এল পি জি পাম আছে তাহারা সাধারন খেটে খাওয়া এল পি জি ঘাড়ির ডাইবার দের দিনের পর দিন ঠকিয়ে আসছে। সার গত কাল এবং গত চার দিন আগে এনাদের কাছ থেকে ১০০০/- টাকা করে দুই দিন গ্যাস নিয়েছি, যাহা পথদিন ৫০ কিঃমিঃ এবং গত কাল ২০ কিঃমিঃ চালানোর পরে শেষ হয়েযায়। আমি গাড়ির সমস্যা মনে করে তাহা চৌমুহনী চৌরাস্তা আরিফ গ্যাস মেনাকের কাছে গিয়ে সিয়র হলাম যে গাড়িতে কোন সমস্যা নেই। এখন সার আপনি বিষয়টা বিবেচনায় নিয়ে আমাকে ও সাধারন ডাইবার দের সহজুগিতা করে বাদিত করিবেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ