চরজব্বর থানার পুলিশ পরিদর্শক ইব্রাহিম খলিল এর বদলি জনিত বিদায় সংবর্ধনা
সুবর্ণচর প্রতিনিধি::
চরজব্বর থানার পুলিশ পরিদর্শক ইব্রাহিম খলিল এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় চরজব্বর থানা মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
চরজব্বর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়াউল হক এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহি অফিসার এএসএম ইবনুল হাসান ইভেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা প্রেসক্লাব সভাপতি বাবু লিটন চন্দ্র দাস সুবর্ণচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল বারী প্রমূখ।



Post Comment