চরজব্বার থানার ওসি জিয়াউল হকের বিচক্ষণতার কারণে স্কুল পডুয়া ছাত্র রক্ষা পেয়েছেন

সুবর্ণচর( নোয়াখালী) প্রতিনিধি:


নোয়াখালীর সুবর্ণচরে স্কুল ছাত্র আবদুর রহিমকে(১৫) ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে মোহাম্মদ হাসান (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চরজব্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হকের বিচক্ষণতার কারণে স্কুল পড়–য়া ছাত্র রক্ষা পেয়েছেন বলে মনে করছেন এলাকাবাসী।

এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) অমর্ত্য সেন বাদী হয়ে হাসানকে আসামি করে থানায় মামলা করেছেন।
বুধবার রাতে এ ঘটনা ঘটে।

আটককৃত হাসান চরজুবিলী ইউনিয়নের মধ্য ব্যাগ্যা গ্রামের তোসিল আহম্মেদের ছেলে।

চরজব্বার থানা—পুলিশ ও ভুক্তভোগী ওই ছাত্রের অভিযোগ সূত্রে জানা গেছে, করোনাকালীন সময়ে স্কুল বন্ধের কারণে ওই ছাত্র স্থানীয় বাজারে দোকান দিয়ে ব্যবসা করছেন। ব্যবসার কারণে হাসানের কাছে ২ হাজার টাকা পাওনা ছিলো। পাওনা টাকা চাইতে গেলে হাসান তাকে দেখে নেয়ার হুমকি দেন। এর জের ধরে হাসান তাকে ইয়াবা দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করে। এজন্য ১৫ পিস ইয়াবা ওই ছাত্রের ব্যবসা প্রতিষ্ঠানে রাখে ।পরে হাসান জরুরী সেবা নাম্বার ৯৯৯ ফোন করে একটি দোকানে ইয়াবা রয়েছে বলে ফোন করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, গতকাল রাত ৯টার দিকে এক ব্যক্তি মুঠোফোনে জানান, ইয়াবাসহ এক ছেলেকে ওই এলাকার লোকজন আটক করে রেখেছেন। খবর পাওয়ামাত্র সেখানে এসআই অমর্ত্য সেনকেকে পাঠানো হয়। পুরো ঘটনাটি সেখানে সাজানো বলে পুলিশের সন্দেহ হয়। পরে ভুক্তভোগী ওই ছেলেসহ হাসানকেও গতকাল রাত ১০টার দিকে পুলিশ থানায় নিয়ে আসে। সেখান থেকে উদ্ধার করা হয় ১৫টি ইয়াবা বড়ি ।

ওসি জিয়াউল হক আরও জানান, থানায় জিজ্ঞাসাবাদে হাসান স্বীকার করেন, পাওনা টাকা চাওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে কৌশলে দোকানে ইয়াবা বড়ি রেখে রহিমকে দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছেন। পরে এ ঘটনায় এসআই অমর্ত্য সেন বাদী হয়ে হাসানকে আসামি করে মামলা করেন।

আসামীকে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তবে ভুক্তভোগী শিক্ষার্থী রহিম বলেন, ‘আমার জীবনটা শেষ করতে চেয়েছে হাসান। আমাকে ইয়াবা ফাঁসানোর চেষ্টা করেছে। আমি ওঁর কঠিন বিচার চাই।’

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ