টিকা কেন্দ্র পরিদর্শন করলেন উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী রোকসানা কামাল

নোয়াখালী প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষনা অনুযায়ী সারাদেশের ন্যায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রত্যেক কমিউনিটি ক্লিনিকে করোনা টিকা কার্যক্রম চালু হয়েছে।
৮ ও ৯নভেম্বর দুইদিনব্যাপী চলে এই টিকা কার্যক্রম । সুবর্ণচর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে ৮নভেম্বর এবং ৩টি ইউনিয়নে ৯নভেম্বর টিকা দেয়া হয়।
মঙ্গলবারসকালে ৫ নং চরজু্বিলী ইউনিয়নের  কয়েকটি টিকা কেন্দ্রে গিয়ে সকলের নিয়মিত খোঁজ নেন সুবর্ণচর উপজেলা মহিলা আওয়ালী লীগ আহবায়ক রোকসানা কামাল চৌধুরী।

এসময় তিনি ১৮ বছরের উপরে সকল নাগরিককে করোনা টিকার দুইটি ডোজ টিকা  দিয়ে দেশকে করোনা মুক্ত করার জন্য অনুরোধ করেন।
তিনি বলেন এই কার্যক্রমকে রাজনৈতিক ভাবে না দেখিয়ে সকল নাগরিকের উচিত সফল ও সার্থক করে তোলা।সরকারের এই কার্যক্রম চলমান থাকবে।

এই ব্যাপারে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান জানান, আমি সুবর্ণচর উপজেলার সকল নাগরিকের সহযোগিতা কামনা করছি, সকল সকলের নিজনিজ অবস্থান থেকে সহযোগীতা করার জন্য।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ