শোক সংবাদ: চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য প্রার্থী মোহাম্মদ মোস্তফা মারা গেছেন

 প্রতিনিধি,সুবর্ণচর,নোয়াখালী ::


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য প্রার্থী মোহাম্মদ মোস্তফা মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। তাঁর বয়স হয়েছিলো ৫২ বছর।

সোমবার দুপুর আড়াইটার দিকে হ্নদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি অচেতন হয়ে পড়লে পরিবারের সদস্যরা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি দীর্ঘদিন যাবত ওমান প্রবাসী ছিলেন ,গত বছর দেশে এসেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ২ মেয়ে রেখে গেছেন।

মঙ্গলবার বিকেলে গ্লোব বাজার জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন কবিরহাট সরকারী কলেজের প্রভাষক সফিকুল ইসলাম সাজু , চরবাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন,উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রাজীব ও গ্লোব বাজার ব্যবসায়ীবৃন্দ।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ