চর আমানুল্লাহ আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
সুবর্ণচর প্রতিনিধি ::
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এর বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে চর আমানুল্লাহ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বর্ধিত সভায় যোগ দিয়েছে সুবর্ণচর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আমির খসরু মাহমুদ।
বর্ধিত সভায় চর আমানুল্লাহ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রতীক নিয়ে এবারের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক বেলায়েত হোসেন এর পক্ষে ভোট চাইলেন দলীয় নেতা কর্মীরা।
নৌকার প্রতীক নিয়ে তিনি টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান পদে লড়ছেন। তার পক্ষে ভোট চাইলেন যুবলীগের যুগ্ন আহবায়ক আমীর খসরু মাহমুদ।
এই সময় আমির খসরু মাহমুদ বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে নৌকার প্রার্থী কে জয়যুক্ত করতে হবে, এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অধ্যাপক বেলায়েত হোসেন বলেন, আমি এলাকার সন্তান, বিগত দিনে বঙ্গবন্ধু রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে আমার দাদা,আমার বাবা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তারই ধারাবাহিকতায় আমি এবং আমার পুরো পরিবার আওয়ামীলীগ। আমাদের নৌকার মধ্যে মিশে আছে অস্তিত্ব। তাই আপনারাই বিবেচনা করেন আমাকে কেন জয়যুক্ত করবেন। ঝড় জলোচ্ছ্বাস সহ সকল ধরনের প্রাকৃতিক দুর্যোগে আপনার পাশে ছিলাম এবং থাকবো।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ও ৬ নং ওয়ার্ড মেম্বার লিটন চন্দ্র দাস. ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির উল্যা নাসের, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মঞ্জু রহমান প্রমূখ।



Post Comment