চাটখিলে স্ত্রী মারা যাওয়ার কথাশুনে স্বামী মারা গেলেন
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল পৌরসভা এলাকায় স্ত্রী মারা যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে স্বামীও মারা গেছেন। ব্যবসায়ী সফিক উল্যা মিয়া (৭৬) স্ত্রীর মারা যাওয়ার সংবাদ শুনে হ্নদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মঙ্গলবার দুপুরের দিকে নোয়াখালীর চাটখিলে এ ঘটনা ঘটে।
সফিক মিয়ার বড় ছেলে পৌর বাজারের ব্যবসায়ী কামাল হোসেন জানান, তাঁর মা মাহমুদা খাতুন (৬০) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসার জন্য ঢাকা ইসলামিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ভোর ৫টায় তিনি মারা যান। এ খবর বাড়িতে জানানোর পরে তাঁর বাবা স্ট্রোক করে দুপুর সাড়ে ১২টায় পৌরসভার ভীমপুরের নিজ বাড়িতে মারা যান। স্বামী—স্ত্রী দুজনের একসঙ্গে মারা যাওয়ার সংবাদে তাঁদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ দুপুরে মাহমুদা খাতুনের ও স্বামী সফিক উল্যার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের দুজনের মরদেহ দাফন করা হয়। সফিক উল্যা মিয়া ও তাঁর স্ত্রী মৃত্যুতে চাটখিল বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।



Post Comment