চিন্ময় কৃষ্ণকে একদিন জেলগেটে জেরা করার অনুমতি
পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের মামলায় বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাফটকে (জেলগেট) একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
তিনি জানান, গত বছর আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের একটি মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে একদিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। জিজ্ঞাসাবাদ শেষে আগামী ৩ জুন আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এর আগে, গত ১৮ মে আইনজীবী আলিফ হত্যা ও রাষ্ট্রদ্রোহ মামলায় একদিন করে মোট দুদিন কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন আদালত।
গত বছরের ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েকদিন পর গত ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়। একই বছরের ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গত ৩০ এপ্রিল ওই মামলায় তাকে জামিন দেন হাই কোর্ট। কিন্তু জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে তার মুক্তি আটকে যায়। এরপর আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।



Post Comment