ছেলেকে উদ্ধার করতে গিয়ে আহত মা, ৯৯৯ এ কল পেয়ে উদ্ধার
মুজাহিদুল ইসলাম সোহেল,নোয়াখালী::
নোয়াখালী সুবর্ণচরে ছেলেকে নির্যাতনের কারণ জানতে গিয়ে স্বামী পরিত্যক্তা শারমিন আক্তার (২২) নামে এক নারী আহত হয়েছেন। সাবেক স্বামী টর্চলাইট দিয়ে মাথা আঘাত করে এবং তাকে পিটিয়ে আহত করেছেন। পারিবারিক বিরোধের জেরে এমনটাই হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
অভিযুক্ত সাবেক স্বামী জহিরুল ইসলামকে (৩৫) আটক করেছে চরজব্বার থানা পুলিশ। জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯—এ আহতের বড় ভাই সাজ্জাদ ফোন করলে চরজব্বার থানা পুলিশ ভুক্তভোগী ওই নারীকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের পশ্চিম চরজব্বার গ্রামের দেলোয়ারের বাড়ীতে এই ঘটনা ঘটে।
আটককৃত জহিরুল ইসলাম ৫নং চরজুবলী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মোস্তাফিজুর রহমানের ছেলে।
ভুক্তভোগী ওই নারীর বাবার চর জব্বার থাণায় একটি লিখিত অভিযোগ করেন,লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৪ সালে চরজুবলী ইউনিয়নের দক্ষিণ চরবাগ্যা গ্রামের মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তফা সর্দারের ছেলে জহিরুল ইসলাম সাথে তার মেয়ের বিবাহ হয়। বিয়ের পর থেকে প্রায় যৌতুকের জন্য শারমিনকে মারধর করত। নির্যাতনের শিকার হয়ে ১ বছর আগে জহিরুল ইসলামকে ডিভোর্স দিয়ে দেন। বিয়ের পূর্বেই জহিরুল নানা কৌশলে শারমিনের বাড়ির সামনে ঘর করার জন্য শ্বশুর দেলোয়ারের কাছ থেকে কিছু জমি রেজেস্ট্রি করে নেয়। বিগত ৪ মাস আগে সালিশ বৈঠকে জহিরুলের সাথে শারমিনের ছাড়াছাড়ি হয়ে যায়। তাদের ঘরে ফারিয়া ইসলাম (৬) এবং সাইদুল ইসলামকে (৪) নামের দুই সন্তান রয়েছে।
সালিশ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শারমিনের ঘরে জন্ম নেয়া দুই সন্তানের দায়িত্ব জহিরুল নিয়ে যায়।
অভিযোগে আরো উল্লেখ করেন,৩ মাস আগে জহিরুল পুনরায় বিয়ে করেন। বিয়ে করার পর জহিরুল ফারিয়াকে তার দাদার কাছে রেখে আসেন এবং ছেলে সাইদুলকে তার কাছে রাখেন। জহিরুলের নতুন স্ত্রী পারুল বেগম প্রায় আগের ঘরের সন্তান সাইদুলকে মারধর করে। ১ম স্ত্রী শারমিনের বাড়ির সামনে সাবেক স্বামী ঘর হওয়ায় তার ছেলের ওপর নির্যাতন দেখতে পায়।
গতকাল সোমবার সন্ধ্যায় সৎমা পারুল সাইদুলকে মারধর করলে সাইদুলের চিৎকার শুনে শারমিন বাড়ির দরজায় দাঁড়িয়ে বিষয়টি দেখতে থাকে। এক পর্যায়ে পারুল শারমিনকে দেখে সাইদুলকে মারধরের কথা জিজ্ঞেস করলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে পারুল শারমিনতে ঘরের মধ্যে আটকে জহিরুলকে ফোন করে । এরপর জহিরুল এসে ঘরে প্রবেশ করে শারমিকে টর্চলাইট দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শারমিনের জখম করে।
চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, শারমিনের বাবা লিখিত অভিযোগ দায়ের করেছে। ওই মামলায় আটককৃত আসামীকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



Post Comment