জামাত-বিএনপি ক্ষমতায় গেলে ওরা ১ কোটি লোককে কেটে ফেলবে

সুবর্ণচর(নোয়াখালী)প্রতিনিধি :


আগামী নির্বাচনে যেকোন মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে।তা না হলে কোথায় আপনি যাবেন কোথায় আমি যাবো কোথায় এমপি যাবে কাউকে খুঁজে পাওয়া যাবে না। জামাত-বিএনপি যদি ক্ষমতায় আসে এক কোটি লোককে ওরা মেরে ফেলবে।

গতকাল সোমবার সন্ধ্যায় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাহার উদ্দিন খেলন এসব কথা বলেন।

বাহার উদ্দিন খেলন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সভাপতি ও স্পীকার আবদুল মালেক উকিলেন ছোট ছেলে। বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ছিলেন।

সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাহার উদ্দিন খেলন, সামনে নির্বাচন আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে যায় । আমরা একজন একজনকে কাঁদা ছোড়াছুড়ি না করি। জামাত-বিএনপি যদি আবার ক্ষমতায় আসে এক কোটি লোককে ওরা মেরে ফেলবে।আর কোনদিন এখানে আওয়ামীলীগের কথা বলা যাবে না। আজকে তারা শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। এর আগেও ২১ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু গরীব মানুষের দোয়ায় শেখ হাসিনা বারবার ফিরে এসেছে ফিরে আসবে।

উপজেলা আওয়ামীলীগের সদস্য বাবুল চৌধুরীর সঞ্চালনায় সহসভাপতি মো. মিজানুর রহমান দীপকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, চরক্লার্ক ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাসার ডিপটি, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুল্যাহ আল মামুন জাবেদ,  সহ-সাধারণ সম্পাদক বাহার চৌধুরী, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন নিপু, চর জব্বর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ইয়াছিন আরাফাত, আওয়ামীলীগ নেতা বাব্লু চৌধুরী, চরজুবলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুর উদ্দিন বাবলু প্রমূখ।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ