জুবিলী মার্কেট সন্ধ্যে আড্ডায় খসরু
নিজস্ব প্রতিবেদক ::
চরজুবিলী ইউনিয়নের পশ্চিম উত্তর প্রান্তস্থ রুসু মার্কেট। যেটি এখন জুবিলী মার্কেট নামে পরিচিত। সেইখানে জনগণের খোঁজখবর নিতে সন্ধ্যায় আড্ডায় এসেছেন সুবর্ণচর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আমির মাহমুদ খসরু।
সন্ধ্যা সাড়ে সাতটা থেকে প্রায় দেড় ঘণ্টা চা চক্র আর আড্ডা ব্যস্ততম সময় কাটান।
চা চক্র আর আড্ডায় খসরু কে পেয়ে আশে পাশের বাড়ি ঘর থেকে লোকজন এসে জড়ো হতে থাকে। জুবিলি মার্কেট মিলনমেলার কেন্দ্রস্থলে পরিণত হয়েছে।
খসরু জানান,ধারাবাহিক কাজের অংশ হিসেবে আজ সন্ধ্যের আড্ডায় জুবিলি মার্কেটে গিয়েছিলাম সাধারণ মানুষের খোঁজ খবর নিতে। মানুষের ভালোবাসায় আমার প্রাণ। তাদের সুখেদুঃখে পাশে থাকতে চাই। তাই সাধারণ জনগণের খোঁজ নিতে প্রতিনিয়ত ছুটে চলা।



Post Comment