সুবর্ণচরে ফারিয়া নির্বাচন ১০ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক ::


নোয়াখালীর সুবর্ণচর উপজেলা ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)র নির্বাচন ১০ ফেব্রুয়ারি উপজেলা হেলথ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে সভাপতি পদে ৩ জন সাধারণ সম্পাদক পদে তিনজন লড়বেন।

সভাপতি পদে লড়বেন নুভিস্তা ফার্মাসিটিক্যাল সিনিয়র এমপিও মোঃ তারেক হোসেন, এসকেএফ ফার্মাসিউটিক্যালস এর জাহাঙ্গীর আলম। জেনারেল ফার্মাসিটিক্যাল আশিক এলাহী।

আর সাধারণ সম্পাদক পদে লড়বেন অপসোনিন ফার্মাসিটিক্যালস ফয়েজ আহমেদ,জিসকা ফার্মাসিউটিক্যালস মাইনুদ্দিন মুন্সি, পপুলার ফার্মাসিউটিক্যালস এর মোহাম্মদ আলাউদ্দিন।

দীর্ঘ চার বছর পর এ নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এমপি ও জানান, সভাপতি পদে একাধিক প্রার্থী থাকলেও সঠিক নেতৃত্ব দেওয়ার মতো প্রার্থী নিয়ে সংশয় প্রকাশ করছেন।

তারা আরো বলেন, বিগত বছরের চেয়েও সঠিক নেতৃত্ব দানকারী যোগ্য প্রার্থী এবার তারা নির্বাচন করবেন।

তবে অনেক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভোটার হতে না পেরে সংশয় ও ক্ষোভ প্রকাশ করছেন

নির্বাচন পরিচালনা করবেন সিনিয়র এমপিও ও বিভিন্ন কোম্পানির ম্যানেজার গণ।

 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ