জেলা আওয়ামী লীগ সভাপতিকে হারালো এমপি একরামুলের ছেলে সাবাব চৌধুরী

সুবর্ণচর (নোয়াখালী)প্রতিনিধি :


নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগ সভাপতি বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এইচ এম খাইরুল আনাম চৌধুরী সেলিম কে হারিয়ে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আতাহার ইশরাক সাবাব চৌধুরী। তিনি স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী কবিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুন নাহার শিউলির ছেলে।

বুধবার (৮ মে) রাতে উপজেলা পরিষদের ফলাফল ঘোষণা কক্ষ থেকে নির্বাচিতদের নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. নওয়াবুল ইসলাম।

ফলাফল অনুযায়ী, আতাহার ইশরাক সাবাব চৌধুরী আনারস প্রতীকে ৩৭ হাজার ৬৪৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আ ন ম খায়রুল আনাম চৌধুরী সেলিম পেয়েছেন ৩৬ হাজার ৯৪৫ ভোট।

৭০৩ ভোটের ব্যবধানে খায়রুল আনামকে হারিয়ে জয়ী হন একরামুলের ছেলে আতাহার ইশরাক সাবাব।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো.আবদুল্যাহ আল মামুন নির্বাচিত হন। তিনি পেয়েছেন ২৪ হাজার ২৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.ফরহাদ হোসেন চৌধুরী বাহার পেয়েছেন ২৪ হাজার ৩৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুন্নী আহমেদ পেয়েছেন ৫৬ হাজার ৪১১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলেয়া বেগম পেয়েছে ৬হাজার ৩২৬ ভোট। এই উপজেলার ৮টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লক্ষ ২৫ হাজার ১৮৮জন।

উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ