ঝালকাঠিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঝালকাঠির রাজাপুরে রায়সা আক্তার নামে আড়াই মাসের কন্যা শিশু নালার পানি থেকে মৃত্যু অবস্থায় উদ্ধার করা হয়েছে। রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মঠবাড়ি গ্রামে হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইকবাল ফকির জানান, বুধবার সকাল থেকে রায়সাকে বাসার কোথাও না দেখতে পেয়ে বাড়ির লোকজন তাকে খুজতে থাকে। সকাল সাড়ে ১০টায় শিশু রায়সাকে মৃত্যু অবস্থায় বাড়ির পাশে একটি নালায় পরে থাকতে দেখে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পুলিশ এসে শিশুর মা তানিয়া বেগমকে থানায় ডেকে নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে কারও কোনো অভিযোগ নেই মর্মে একটি লিখিত রাখা হয়৷
রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, শিশুটি পানিতে পরে মারা গিয়েছে। পরিবারের পক্ষ থেকে আইনী প্রক্রিয়া শেষ হলে তার মরদেহ দাফনে কোনো বাধা নেই।



Post Comment