মেহেরপুর সীমান্ত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার শোলমারি সীমান্ত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সীমান্ত পিলার ১৩০/৩ এস সংলগ্ন শূন্য রেখার কাছে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিন ধরে তাকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তিনি আরও বলেন, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ