ঢাকায় ৪৭টি মাথার খুলি ও হাড়-কঙ্কালসহ গ্রেফতার ৪
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে ৪৭টি মানুষের মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়-কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানটি পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মানবদেহের কঙ্কাল ও হাড়গোড় চুরির সঙ্গে জড়িত ছিল। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪৭টি মানুষের মাথার খুলি এবং বিপুল পরিমাণ হাড়-কঙ্কাল।
উদ্ধার হওয়া খুলি ও হাড়ের উৎস কী এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।



Post Comment