হত্যার হুমকির প্রতিবাদে: দিনাজপুরে ফারিয়ার মানববন্ধন
দিনাজপুর প্রতিনিধি:
এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ফারিয়ার সহ-সভাপতি রেজ ওয়ানুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগীয় ফারিয়ার সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, সাংগঠনিক সম্পাদক তুষার মন্ডল, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক পারভেজ কাজী,সহ দপ্তর সম্পাদক ওমর ফারুক সুমন,ক্রীড়া সম্পাদক আহসান হাবীব সুজন,সদর ফারিয়ার সভাপতি জোবাইদুর রহমান, সাধারণ সম্পাদক রমজান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে একটি বিক্ষোভ মিছিল সড়ক প্রদক্ষিণ করে।
ফারিয়ার সভাপতি হাবিবুর রহমান হাবিব আমাদের ন্যায্য দাবী আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তখনই চট্রগ্রামে রেনেটা ফার্মা পিএলসির আরএসএম শামীম ফারিয়া সদস্যদের ন্যায্য দাবী আদায় থেকে সরিয়ে ফেলতে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। শুধু তাই করে ক্ষান্ত হয়নি,তাঁকে মিথ্যা অপবাদ দিয়ে হত্যার হুমকি প্রদান করেছে। এসবের প্রতিবাদ ও প্রশাসনের সুষ্ঠু তদন্ত পূর্বক আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা।
সুবর্ণ সময় : জিসান রহমান



Post Comment