দৈনিক নোয়াখালী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মো. রফিকুল আনোয়ার আর নেই
নিজস্ব প্রতিবেদক :
দৈনিক নোয়াখালী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মো. রফিকুল আনোয়ার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২০ জুন) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর নিজ বাসায় শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।
রফিকুল আনোয়ার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের আবুল কালাম মাস্টারের ছেলে।
মঙ্গলবার (২১ জুন) বেলা ১১টায় তার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও দুই ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সিনিয়র এই সংবাদকর্মী দৈনিক নোয়াখালী প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন।
তার মৃত্যুর খবরে নোয়াখালীর সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের বড় ছেলে মো. আশরাফুল আনোয়ার বলেন, বাবা গত ৩ দিন ধরে অসুস্থ ছিলেন। ৩ দিন পর সোমবার বিকেলে অফিসে গেছেন। রাত ১০টা ১০ মিনিটে বাসায় এসে পানি চেয়েছেন। পানি খাওয়ানোর পর তিনি মাথা ঘুরে পড়ে যান। পরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে সাংবাদিক রফিকুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনের সংসদ সদস্য ওবায়দুল কাদের। শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তাঁর মৃত্যুর খবরে নোয়াখালীর সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সাংবাদিক সংগঠন বিবৃতিতে বলেছে, নোয়াখালী অঞ্চলে স্বাধীন সাংবাদিকতাকে এগিয়ে নিতে যারা ভূমিকা রেখেছেন রফিকুল আনোয়ার ছিলেন তাদের অন্যতম। পেশার মর্যাদা রক্ষা তার সাহসী ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে নোয়াখালীর সাংবাদিক সমাজ একজন অভিভাবক হারাল। তিনি দীর্ঘ ৩০ বছর সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন,বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান,সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল,বসুরহাট পৌরসভার কাউন্সিলর এবিএম ছিদ্দিক,স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত,যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল করিম জুয়েল,রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজীস সালেকীন রিমন, সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম তানভীর,প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল,সাধারণ সম্পাদক মো.গিয়াস উদ্দিন রনি প্রমূখ।
বিভিন্ন সাংবাদিক সংগঠন বিবৃতিতে বলেছে, নোয়াখালী অঞ্চলে স্বাধীন সাংবাদিকতাকে এগিয়ে নিতে যারা ভূমিকা রেখেছেন রফিকুল আনোয়ার ছিলেন তাদের অন্যতম। পেশার মর্যাদা রক্ষায় তার সাহসী ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে নোয়াখালীর সাংবাদিক সমাজ একজন অভিভাবক হারাল। তিনি দীর্ঘ ৩০ বছর সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন।
প্রসঙ্গত, মো. রফিকুল আনোয়ার দৈনিক নোয়াখালী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক। তার সম্পাদনায় ২০১১ সাল থেকে পত্রিকাটি প্রকাশিত হয়। তিনি নোয়াখালী বিভাগ চাই আন্দোলনসহ বিভিন্ন সামাজিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।



Post Comment