নোয়াখালীতে একদিনে ৭ পুলিশ কর্মকর্তার বদলি
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলা পুলিশের পরিদর্শক পদের একদিনে সাত কর্মকর্তাকে এক যোগে বদলি করা হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে নোয়াখালী পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল রোববার (২১ নভেম্বর) নোয়াখালী পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এই বদলি করা হয়।
লিখিত অফিস আদেশে জানা যায়, নোয়াখালী পুলিশ লাইন্স থেকে পরিদর্শক (নিরস্ত্র) মো. সাজ্জাদ রোমনকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ারকে জেলা বিশেষ শাখার পরিদর্শক হিসেবে যুক্ত করা হয়েছে।
এ ছাড়াও মো. হারুনুর রশিদকে জেলা পুলিশ পরিদর্শক (অপরাধ), মো. শফিকুল ইসলামকে বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত), মো. রুহুল আমিনকে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক, মুহাম্মদ গিয়াস উদ্দিনকে চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মো. মিজানুর রহমান পাঠানকে বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (অপারেশনস্) হিসেবে বদলি করা হয়েছে।



Post Comment