সুবর্ণচরে রোহিঙ্গা পাচার চক্রের সদস্য একাধিক মামলার আসামী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি :


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর মোহাম্মদপুর থেকে রোহিঙ্গা পাচার চক্রের অন্যতম সদস্য ও ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামী মোহাম্মদ কচি(২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা—পুলিশ। সোমবার সকালে উপজেলার মোহাম্মদপুরের চর আলা উদ্দিনের কামাল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার যুবক উপজেলার চর মোহাম্মদপুর ইউনিয়নের চর আলা উদ্দিন গ্রামের কামাল বাজার এলাকার রুহুল আমিনের ছেলে । সোমবার দুপুরের দিকে গ্রেপ্তারকৃত আসামীকে ডাকাতি প্রস্তÍুতি ও রোহিঙ্গা পাচার মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

চর জব্বার থানা পুলিশের ভাষ্য, হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে উপজেলার মোহাম্মদ ইউনিয়নের চর আলা উদ্দিনের বোয়ালখালী ঘাটে ডাকাতি প্রস্তÍুতি ও ইঞ্জিনচালিত বোটে রোহিঙ্গা আসছে এমন গোপন সংবাদে চরজব্বর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে রোহিঙ্গা পাচার চক্রের সাথে যুক্ত মোহাম্মদ কচিকে আটক করে। আটককৃত আসামীর বিরুদ্ধে নোয়াখালীর চরজব্বর থানা, হাতিয়া থানা , চট্টগ্রামের সন্দ্বীপ থানায় ডাকাতি, ধর্ষণ, অপহরণসহ পাঁচটি মামলা রয়েছে ।

সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বলেন, রোহিঙ্গা পাচার চক্র খুবই সংঘবদ্ধ সক্রিয়, এরা নদীতে মাঝি মাল্লার মত বসবাস করে থাকে। ভাসানচরের কাছে গিয়ে টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বিভিন্ন দিকে পাচার করে থাকে। এ চক্রের সাথে জড়িতদের ধরতে আমাদের অভিযান অব্যহত থাকবে।

তাঁর বিরুদ্ধে পাচার আইনে মামলা ছিল। ডাকাতি প্রস্তÍুতি ও ওই মামলায় আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ