সুবর্ণচরে ৫ মামলায় পরোয়ানাভূক্ত পলাতক আসামীসহ গ্রেপ্তার ৩

সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি :

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫ মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা—পুলিশ। রবিবার সকালে উপজেলার পৃৃথকস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন,উপজেলার চরজুবিলী ইউনিয়নের চর ব্যাগ্যা গ্রামের ৩০ নং দিঘী এলাকার মৃত আলী আক্কাছ এর ছেলে মো. হাসিম(৫৫)। চরজব্বার ইউনিয়নের পশ্চিম চরজব্বার গ্রামের আবুল খাযের ওরফে খায়ের ডাকাতের ছেলে আবদুল কাদের ওরফে কাদের ডাকাত(৩০),চরক্লার্ক ইউনিয়নের চরলক্ষী গ্রামের মৃত এবাদ আলীর ছেলে আকবর হোসেন(৩৫)।

চরজব্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে চুরি ডাকাতি ছিনতাইসহ ৫ মামলায় আসামী মো.হাসিম দীর্ঘদিন যাবত পলাতক ছিলো। দুপুরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ