নোয়াখালীর তিন গ্রামের ৭টি মসজিদে আগাম ঈদুল ফিতরের নামাজ

মুজাহিদুল ইসলাম সোহেল::


প্রতি বছরের মত এবারও আরব বিশ্বের (সৌদি আরবের) সাথে মিল রেখে নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলার তিন গ্রামের ৭টি মসজিদে আগাম ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত মসজিদগুলোতে এ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে এলাকাগুলোর কয়েকটি পরিবারের লোকজন অংশগ্রহণ করেন।

জানা গেছে, নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর এলাকার ভেন্ডার মসজিদ, বেগমগঞ্জ উপজেলার পূর্ব বসন্তের বাগ সিনিয়র মাদ্রাসা মসজিদ, পোদ্দার বাড়ী জামে মসজিদ, নগর বাড়ীর দরজা জামে মসজিদ, ভূঁইয়া বাড়ীর দরজা জামে মসজিদ, মুন্সি বাড়ীর দরজা জামে মসজিদ ও উত্তর ফাজিলপুর গ্রামের দায়রা বাড়ীর জামে মসজিদে ঈদুল ফিতরের আগাম নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন স্ব—স্ব মসজিদের ইমামগণ।

এদিকে ঈদের নামাজকে ঘিরে সকল ধরনের পরিস্থিতি মোকাবেলায় ঈদগাহ্ প্রাঙ্গণে পুলিশ মোতায়েন করা ছিল।

নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, সদর উপজেলায় একটি ও বেগমগঞ্জের দুটি মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। তিনটি জামায়াতে আনুমানিক ২০০ মুসল্লি অংশ নেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ