নোয়াখালীর সদর ধর্মপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আবদুল জববার,সুবর্ণচর, নোয়াখালী প্রতিনিধি।
উৎসবমুখর পরিবেশেব নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে উত্তর ওয়াপদা নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
কিংস অপ ওয়াপদা সংঘের উদ্যোগে শনিবার (৩১জানুয়ারী) রাত ৯ টার সময় স্থানীয় উত্তর ওয়াপদা বাজার সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মেসার্স করিম ট্রেডার্সকে পরাজিত করে ২-০ গোলে বিজয়ী হয় স্বাধীন বাংলা জুনিয়র স্পোর্টিং ক্লাব।
স্থানীয় সমাজসেবক আব্দুস সাত্তারের সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ৭ নং ধর্মপুর ইউনিয়নের বিএনপির সভাপতি আবু তাহের দাদা ।
উদ্বোধক হিসেবে বক্তব্য দেন ৭নং ধর্ম পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী শামছু উদ্দিন বাবুল,সদর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান হাবীব,৭নং ধর্ম পুর ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জিয়া, ৭নং ধর্ম পুর ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, উত্তর ওয়াপদা আদর্শ ব্যাবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনি, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার উদ্দিন, আব্দুল হামিদ সহ প্রমুখ।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সৌরভ আমিন ও ধারাভাষ্যকার ছিলেন দৈনিক আজকের জনবাণী পত্রিকার সুবর্ণচরের প্রতিনিধি আব্দুল জব্বার।
খেলায় বিজয়ী দলের খেলোয়াড় আসিফ ম্যান অব দ্য ম্যাচ, ও ম্যান অপ দ্য সিরিজ নির্বাচিত হন আরাফাত।
রাতে খেলা শুরু হওয়ার আগেই মাঠ কানায় কানায় দর্শকে পূর্ণ হয়ে যায়। অনেক দর্শক গ্যালারিতে জায়গা না পেয়ে আশপাশের বাসাবাড়ির ছাদ ও গাছে উঠে খেলা উপভোগ করেন।
খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের মধ্যে পুরুস্কার বিতরণ করেন আমন্ত্রিত প্রধান ও বিশেষ অতিথিরা। এবং এই খেলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কিংস অফ ওয়াপদা সংগঠনের মোঃ সাইফুল ইসলাম।



Post Comment