সুবর্ণচরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-২

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:


নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বাবা-মাকে আটক রেখে মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৭-৮জনকে আসামী করে চরজব্বার থানায় একটি মামলা দায়ের করেছেন। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ২ আসামীকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতদের বিচারিক আদালতের মাধ্যমে কারগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, পশ্চিম চর মজিদের হাসান আহম্মদের ছেলে মোয়াজ্জেম হোসেন (৩৫) ও মফিজুর রহমানের ছেলে দিদার হোসেন (৩০)।

জানা গেছে, পশ্চিম চর মজিদ আশ্রয়ণ প্রকল্প এলাকায় গত রোববার রাতে স্থানীয় একদল সন্ত্রাসী ভুক্তভোগীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। সন্ত্রাসীরা গৃহকর্তা ও তার স্ত্রীকে ঘর থেকে বের করে বেদম মারধর করে ঘরে থাকা তাদের মেয়েকে পালাক্রমে ধর্ষণ করে। পরে জাতীয় সেবা ৯৯৯ এ কল দিলে চরজব্বার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ