নোয়াখালীর সুবর্ণচরে ক্ষুদে শিক্ষার্থীদের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সুবর্ণচর( নোয়াখালী) প্রতিনিধি::


বিজ্ঞানচর্চার প্রতি উৎসাহ বাড়াতে আনন্দমুখর পরিবেশ ও উৎসাহ—উদ্দীপনায় নোয়াখালীর সুবর্ণচরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। এবারের ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে স্বল্প পরিসরে বসে এই মেলা। মেলায় সুবর্ণচর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (কলেজ ) পর্যায়ের শিক্ষার্থীদের প্রযুক্তিগত কর্মদক্ষতা প্রদর্শন করেন। ১০টি স্টলের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের প্রকল্প তুলে ধরে। দর্শনার্থীদের বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার ও প্রযুক্তি সম্পর্কে ধারনা দেয় ।

প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন নোয়াখালীর জেলাপ্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মাঠে এই মেলা উদ্বোধন করা হয়।

দিনব্যাপী এ মেলায় উপজেলার সৈকত সরকারী কলেজ,চরজব্বার ডিগ্রি কলেজ,শহীদ জয়নাল আবেদীন সরকারী মডেল উচ্চ বিদ্যালয়,চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়, পূর্ব চরবাটা হাবিবীয়া স্কুল এন্ড কলেজ, হাজী মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজ, চর জুবিলী পন্ডিতের হাট উচ্চ বিদ্যালয়,রামগবিন্দ উচ্চ বিদ্যালয়,চর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়, লর্ড লিওনার্দ চেশায়ার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মো: নাজিমুল হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: রবিউল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা, চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আহমেদ, সাংবাদিক মুজাহিদুল ইসলাম সোহেল, আবদুল বারী বাবলু, ইব্রাহিম খলিল শিমুল’সহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে পাঁচটায় সেরা ৩ স্টলকে পুরষ্কিত করা হয়েছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ