নোয়াখালীর সুবর্ণচরে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ ও গণশুনানি
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলার সিডিএসপি ব্রিজিং সি—ডাইক ও বেড়িবাঁধ নির্মাণ রেগুলেটর ডাইভারশন খাল খনন প্রকল্প বাস্তবায়নের জন্য অধিগ্রহণের আওতাধীন ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ ১৫৩ টি পরিবারের মাঝে ৩ কোটি ৭৯ লক্ষ ৩২ হাজার ৮৭৮ টাকার ক্ষতিপূরণ চেক বিতরণ করেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
মঙ্গলবার বিকেলে দুই উপজেলার সীমান্তবর্তী যোবায়ের বাজার মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এ চেক বিতরণ করা হয়।
সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো.আরিফুর রহমান এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলাম খান। এসময় জেলা প্রশাসক বলেন, এবার চেক বিতরণে স্বামী ও স্ত্রী নিজ নিজ নামে পৃথক চেক প্রধান করা হয়েছে। এছাড়াও ক্ষতি পূরণের টাকা যাতে সঠিকভাবে কাজে লাগিয়ে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো ঘুরে দাঁড়াতে পারে সেজন্য এদের কর্মমূখী প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিডিএসপির উপদেষ্টা(নোয়াখালী) মো রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.রবিউল হাসান , অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মো: নাজিমুল হায়দার নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মুন্সি আমির ফয়সাল, ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা(এলএ শাখা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এফ এম শামীম।
সুবর্ণচর ও হাতিয়া উপজেলার চর নোমান, চর খন্দকার, চর মোজাম্মেল,চর ফকির, চর জামিল এর অধিগ্রহণকৃত ২৩৩.০৭ একর ভূমির ক্ষতিগ্রস্থ ১৫৩টি পরিবারকে দ্বিতীয় ধাপে চেকের মাধ্যমে ৩ কোটি ৭৯ লক্ষ ৩২ হাজার ৮৭৮ টাকার চেক প্রদান করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান গণশুনানির আয়োজন করেন। জেলা প্রশাসক গণশুনানির মাধ্যমে জনগণের সমস্যার কথা শুনেন ও সমাধান দেন। তিনি গণশুনানিতে নদী ভাঙন প্রতিরোধ ও অবৈধ বালি উত্তোলনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। এছাড়াও নদী ভাঙনে সর্বস্ব হারানো পরিবার গুলো পূর্ণবাসনে সরকারের গৃহীত প্রদক্ষেপ অনুযায়ী পূর্ণবাসনের আশ্বাস দেন।



Post Comment