নোয়াখালীর সুবর্ণচরে ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক বহিস্কার

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি::


এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে চরজুবিলী রব্বানিয়া ফাযিল মাদরাসা এক শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি মাদরাসার নূরানী শাখার প্রধান শিক্ষক ছিলেন।অভিযুক্ত শিক্ষকের নাম মোহাম্মদ আবুল কাশেম। তিনি চর আমান উল্যাহ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের আবদুর রহমানের ছেলে।

আজ শনিবার সন্ধ্যায় মাদরাসা পরিচালনা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। এর আগে ওই শিক্ষককে সাময়িকভাবে মৌখিক সর্তক করা হয়েছিল। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সদস্য হাজী মহি উদ্দিন মাস্টার।

জানতে চাইলে মাদরাসার সুপারিনটেনডেন্ট আবদুর রহমান বলেন, এই অভিযোগে গঠিত তদন্ত কমিটি ওই শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে। সভায় তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হলে ওই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়। কারণ বিষয়টি প্রতিষ্ঠানের ভাবমূর্তির সঙ্গে জড়িত। তবে ওই ঘটনায় ওই ছাত্রীর অভিভাবকদের করা অভিযোগ লিখিত আকারে রাখা হয়েছে। প্রয়োজনে আইনের আশ্রয় নেয়া হবে বলেও জানান তিনি।

এ ঘটনায় গত ২০ জানুয়ারী ছাত্রীটির অভিভাবক সুপারিনটেনডেন্ট ও মাদরাসা ম্যানেজিং কমিটি বরাবর ওই শিক্ষকের বিরুদ্ধে নালিশ করেন।বিষয়টি নিষ্পত্তিতে গড়িমসি শুরু হলে ওই মাদরাসার অভিভাবকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

নালিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন প্রাথমিক স্তরের একটি শ্রেণির ওই ছাত্রী ওই শিক্ষকের কাছে পড়তে যায়। সেখানে ওই শিক্ষক তার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরপর মাদরাসা কর্তৃপক্ষ ওই শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করেছিল।

অভিযুক্ত শিক্ষক বলেন,এই রকম কোন ঘটনা আমাদের ঘটেনি। আর যেটা অভিযোগ এনেছে সেটা মাদরাসার অভ্যন্তরীন ব্যাপার। মাদরাসার অফিসে মিমাংসা হয়েছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ