নোয়াখালীর সুবর্ণচরে জেলা প্রশাসনের বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সুবর্ণচর প্রতিনিধি ::
নোয়াখালীর সুবর্ণচরে জেলা প্রশাসনের বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।উপজেলার ভূঁইয়ারহাট সংলগ্ন বিএডিসির বনায়নে দিনব্যাপী এই অনুষ্ঠান উদযাপিত হয়।
শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে চার শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইসরাত তারার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক মোঃ খোরশেদ আলম খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান এইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জেলা জেলা প্রশাসকের সাংস্কৃতিক অনুষ্ঠানে নোয়াখালী খ্যাতিমান সংগীতশিল্পীরা গান পরিবেশন করেন।
পুরো অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন সুবর্ণচর উপজেলা প্রশাসন ও সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ইবনুল হাসান ইভেন।
বনভোজনে আগত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী গণ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন।
জেলা প্রশাসকের বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পারিবারিক মিলন মেলায় পরিণত হয়েছে এতে জেলা প্রশাসনের অনেক কর্মকর্তা কর্মচারী তাদের পরিবারবর্গ নিয়ে অনুষ্ঠানে যোগদান করেন এবং দিনব্যাপী অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে সাপের খেলা, জাদু দেখানো, ছোট্ট সোনামণিদের ঝুমুর ঝুমুর নাচ, স্বাধীনতা মাসের কবিতা আবৃত্তি দেশাত্মবোধক গান সহ বিভিন্ন মনমুগ্ধকর পরিবেশনা পুরো অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সবার মন কাড়ে রাইফেল ড্র,পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত হয়ে বাড়ি ফেরেন।
অনুষ্ঠানের ব্যতিক্রমী আয়োজন আনলিমিটেড ফুচকা, আনলিমিটেড কফির আয়োজন করা হয়।
এই অনন্য সুন্দর আয়োজনের জন্য সুবর্ণচর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসার এস এম ইবনুল হাসান ইভেন কে ধন্যবাদ জানান জেলা প্রশাসক মোঃ খোরশেদ আলম খান।
বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আগত সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সন্তুষ্টি প্রকাশ করেন।
প্রশাসনের এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।



Post Comment