নোয়াখালীর সুবর্ণচরে নিরাপদ সবজি বাজারজাতকরণের লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে ক্যারেট বিতরণ

সুবর্ণচর(নোয়াখালী ) প্রতিনিধি::


নোয়াখালীর সুবর্ণচরে নিরাপদ সবজি বাজারজাতকরণের লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ক্যারেট বিতরণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুবর্ণচর নোয়াখালীর উদ্যোগে “স্মলহোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্ট” প্রকল্পের আওতায় নিরাপদ সবজি বাজারজাতকরণের লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে এই ক্যারেট বিতরণ করা হয়।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা কার্যালয়ের সামনে বিতরণ অনুষ্ঠিত হয়।

উপ—সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন এর সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মায়দুল হাসান, বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা— কর্মচারি বৃন্দ ও উপকারভোগী কৃষকগণ।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, বলেন— “সুবর্ণচরের কৃষকরা কঠোর পরিশ্রম করে নানা রকম সবজি উৎপাদন করেন। কিন্তু উৎপাদিত সবজি বস্তায় পরিবহণ করার কারণে সবজির সজিবতা নষ্ট হয়, যার কারণে কৃষক সবজির উপযুক্ত বাজার মূল্য পায় না এবং আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। বিতরণকৃত ক্যারেট এর মাধ্যমে সবজি পরিবহনের ফলে সবজির গুণগত মান ভালো থাকবে, সবজি সতেজ থাকবে এবং পরিবহণ জনিত সবজি অপচয় রোধ হবে। ফলে কৃষকরা সবজির উপযুক্ত মূল্য পাবে।

তিনি আরো বলেন সুবর্ণচর উপজেলায় পর্যায়ক্রমে ১০০০ জন কৃষকের মাঝে সর্বমোট ৩৮৮০ টি ক্যারেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুবর্ণচর নোয়াখালীর উদ্যোগে বিতরণ করা হবে।

 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ