বীর মুক্তিযোদ্ধার জন্য সংরক্ষিত চেয়ার রাখলেন ওসি জিয়াউল হক

বীর মুক্তিযোদ্ধার জন্য কার্যালয়ে সংরক্ষিত চেয়ার রাখলেন ওসি
বীর মুক্তিযোদ্ধার জন্য সংরক্ষিত চেয়ার রাখলেন চরজব্বার থানার ওসি জিয়াউল হক

মুজাহিদুল ইসলাম সোহেল ::


 মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর  মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে নিজের কার্যালয়ে একটি সংরক্ষিত চেয়ার রেখেছেন নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক তারিক খন্দকার ।

সোমবার রাত সোয়া ৮টার দিকে চরজব্বার থানার নিজস্ব ফেইসবুক আইডিতে এই কথা জানিয়ে একটি স্ট্যাটাস দেন।

চরজব্বার থানার নিজস্ব ফেইসবুক পোস্ট হলো, ‘নোয়াখালী জেলার মানবিক ও অনুকরণীয় পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম স্যারের নির্দেশনা মোতাবেক স্বাধীনতার ৫০ বছর ও মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণের প্রতি সম্মান প্রদর্শনের জন্য চরজব্বার থানায় অফিসার ইনচার্জের অফিস কক্ষে সংরক্ষিত চেয়ার।’

সুবর্ণচর উপজেলার থানার মোড়ের চা দোকানদার মহিম বলেন, সন্ধ্যায় চা নিয়ে ওসির রুমে গেলে চেয়ারটি চোখ পড়ে। মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখিয়ে একটি চেয়ার নিদিষ্ট করে রাখার বিষয়টি ভালো লেগেছে। এমন সম্মান প্রশংসনীয় হয়ে থাকবে।

জানতে চাইলে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক তারিক খন্দকার বলেন, সুবর্ণচরে মোট বীর মুক্তিযোদ্ধা ৪১ জন।এদের মধ্যে বেঁচে আছেন ১৪ জন। হয়তো ১০ বছর পরে আমাদের পরের প্রজন্ম উনাদের  পাবেনা।

বীর মুক্তিযোদ্ধাদের আর পাওয়া যাবেনা। তাই উনাদের প্রতি সম্মান দেখানো আমাদের কর্তব্য।  আমাদের পরের প্রজন্ম উনাদের  পাবেনা।

মো. জিয়াউল হক তারিক খন্দকার বলেন আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি, তাদের মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা স্মরণ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অকুতোভয় এসব বীর সৈনিকের জন্য আজ আমরা স্বাধীন। তাই আমার কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংরক্ষিত চেয়ার রাখার সিদ্ধান্ত.

Previous post

নোয়াখালীর সুবর্ণচরে কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর চিনা বাদামের বীজ ও সার বিতরণ

Next post

নোয়াখালীর সুবর্ণচরে নিরাপদ সবজি বাজারজাতকরণের লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে ক্যারেট বিতরণ

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ