নোয়াখালীর সুবর্ণচরে কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর চিনা বাদামের বীজ ও সার বিতরণ

সুবর্ণচর( নোয়াখালী) প্রতিনিধি::


নোয়াখালীর সুবর্ণচরে “কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে কৃষকদের মাঝে বিনামূল্যে বিনা—৪ জাতের চিনা বাদামের বীজ, সারসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২১—২২ অর্থ বছরে রবি মৌসুমে চিনাবাদাম উৎপাদনের বৃদ্ধিরলক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে এ বীজ ওসার বিতরণ করেন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সুবর্ণচর উপজেলার কৃষক অফিসের সামনে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে ও উপ—সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফরহাদ উদ্দিন চৌধুরী ও প্রধান আলোচক হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুন অর রশিদ ।

কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুন অর রশিদ জানান, এই উপজেলায় ১ হাজার কৃষকদের মাঝে ক্রমান্বয়ে বীজ,সার ও কৃষি উপকরণ বিতরণ করা হবে। প্রত্যেক কৃষক পাবেন বিনা—৪ জাতের ১০ কেজি বাদামের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। বীজ বিতরণের ১৫ দিনের মধ্যে বীজ বপনের জন্য বলা হয়েছে । বীজ বপনে বিলম্ব হলে বীজের অঙ্কুরোদগম হ্রাস পাবে বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) চৈতী সর্ববিদ্যা বলেন,পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ হলেন কৃষক। কৃষক না থাকলে সারা পৃথিবী অচল। তিনি উপস্থিত কৃষকদের বিভিন্ন পরামর্শ ও উৎসাহমূলক বক্তব্য প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মৌহিতুল আলম,উপজেলা মৎস্য কর্মকর্তা মো. খোরশেদ আলম, উপজেলার উপকারভোগী কৃষকগণ।

এসময় চরজব্বর ইউনিয়নে ১২০ জন, চরবাটা ইউনিয়নে ১২০ জন, চরক্লার্ক  ইউনিয়নে ১৩০ জন, চরওয়াপদা  ইউনিয়নে ১২০ জন , চর জুবলি ইউনিয়নে ১৩০ জন, চর আমান উল্লাহ  ইউনিয়নে ১২০ জন পূর্ব চরবাটা ইউনিয়নে ১৩০ জন ও মোহাম্মদপুর ইউনিয়নের ১৩০ জন কৃষক সহ মোট ১০০০ এর মাঝে বাদাম বীজসহ উপকরণগুলো বিতরণ করা হয়।

 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ