সুবর্ণচরে এসসিএমএফপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
সুবর্ণচর প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেন্ট মৎস অধিদপ্তরের কম্পোনেন্ট -০৩ কমিউনিটি এমপাওয়ারমেন্ট এন্ড লাইভলীহুড ট্রান্সফরমেশন – এর আওতায় উপজেলা মৎস্য সহ-ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে৷
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. খোরশেদ আলমের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা৷ এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশীদ, উপজেলা বন কর্মকর্তা মোশাররফ হোসেনও এসডিএফ রিজিওনাল ফিশারিজ কো- ম্যানেজমেন্ট এক্সপার্ট কৃষিবিদ এস,এ,এম,মুনীর প্রমূখ ৷
উপজেলা মৎস অফিসের আয়োজন ও সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন চট্টগ্রাম অঞ্চলের সহযোগিতায় প্রকল্পের বিষয়ে বিশেষ গুরুত্ব শীর্ষক কর্মশালা পরিচালনা করা হয়।



Post Comment