নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল চাপায় শিশু নিহত

 নোয়াখালী প্রতিনিধিঃ


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে দ্রুতগতির একটি মোটরসাইকেল চাপায় আবরার ফাহাদ আবিদ (৪) নামের এক শিশু নিহত হয়েছে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে জোবায়ের বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আবরার ফাহাদ আবিদ ওই এলাকার আকবর হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আকবর হোসেন জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় চাকরি করার সুবাধে বাবা-মা এর সাথে কোম্পানীগঞ্জে থাকতো আবরার হোসেন আবিদ। ইদ উপলক্ষে ইদের দিন শনিবার বিকেলে বাবা-মায়ের সাথে দাদার বাড়ি জোবায়ের বাজার এলাকায় বেড়াতে আসে সে। রোববার সকালে বাড়ির অন্য শিশুদের সাথে খেলাধুলা করার এক পর্যায়ে রাস্তায় চলে আসে আবিদ। এসময় দ্রুত গতির একটি মোটরসাইকেল সড়কের পাশে থাকা আবিদকে চাপা দিলে সে গুরুত্ব আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবিদকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ