নোয়াখালীর সুবর্ণচরে ছনখোলা পুলিশ ক্যাম্প উদ্বোধন
মুজাহিদুল ইসলাম সোহেল :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার অধীনে ছনখোলা পুলিশ ক্যাম্প উদ্বোধন করেন নোয়াখালী পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম,পিপিএম (বার)।
এসময় নোয়াখালী পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম,পিপিএম (বার) বলেন, ছনখোলাসহ পুরো সুবর্ণচরকে শান্তির জনপদে পরিণত করতে আইন শৃংখলা বাহিনীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। পুলিশ সব সময় আপনাদের পাশে ছিলো। আগামীতেও থাকবে।
তিনি বলেন,যে কোন সমস্যায় আইন নিজের হাতে তুলে নেবেন না। পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। আইন শৃংখলা স্বাভাবিক রাখতে জনগণের ভূমিকা সবার আগে।
এই সময় উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্ বিজয়া সেন,অতিঃ পুলিশ সুপার, সদর সার্কেল মোর্তাহীন বিল্লাহ,অতিঃ পুলিশ সুপার,বেগমগঞ্জ সার্কেল নাজমুল হাসান রাজীব, পিপিএম, সহ জেলা পুলিশ নোয়াখালী কর্মকর্তা-ফোর্সগণ।



Post Comment