নোয়াখালী শিবপুর দরবারে বাৎসরিক ওরস শরীফ সম্পূর্ণ

প্রতিবেদকঃ


নোয়াখালী সদর উপজেলার খলিফার হাট ঐতিহ্যবাহী শিবপুর দরবার শরীফে মহান ২০শে মাঘ তিন দিন ব্যপী বাৎসরিক ওরস শরীফ সম্পূর্ণ হয়েছে। গত ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারী ২০,২১ ও ২২ শে মাঘ বাৎসরিক ওরস শরীফে কর্মসূচির মধ্যে রয়েছে ১৯ মাঘ ২ ফেব্রুয়ারী রবিবার রাত ১২.১ মিনিটে মাজারে গিলাফ ছড়ানো, মিলাদ কেয়াম, আলোচনা, সামা কাওয়ালী, হালাকায়ে জিকির মাহফিল ও আশেক ভক্তের মাঝে তোবারক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য ভক্ত অনুসারীরা অংশ নিয়েছে।

নোয়াখালী শিবপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহেনশাহে বেলায়েত শাহ আবদুল আজিজ হক শিবপুরি কেবলা (রহ.) শত বছর পূর্বে মহান ২০শে মাঘ শিবপুর দরবার শরীফে বাৎসরিক ওরস শরীফ প্রবর্তন করেন। তিন দিন ব্যপী ওরসকে কেন্দ্র করে সদর উপজেলার
খলিফারহাট অঞ্চল জুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। এর আগে ১৯ মাঘ ২ ফেব্রুয়ারী রবিবার রাত ১২.১ মিনিটে মাজারে গিলাফ প্রদানের মাধ্যমে পবিত্র ওরস শরিফের আনুষ্ঠানিকতা শুরু হয়। ২৩ মাঘ, ৬ ফেব্রুয়ারী বাদ ফজর আখেরী মুনাজাত অনুষ্ঠিত হচ্ছে। শিবপুর দরবার শরীফ থেকে প্রকাশিত আল সূফী বার্তা সম্পাদক মোঃ রাসেদ বিল্লাহ চিশতী এ বিবৃতিতে গণমাধ্যম কর্মীদের বলেন, ওলি আল্লার দরবার এশিয়া মহাদেশে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি উদাহরণ সৃষ্টি করে যাচ্ছে। নোয়াখালীতে সুলতানুল আউলিয়া শাহ আবদুল আজিজ হক শিবপুরি (রহ.)’র মহান ২০ শে মাঘ ৩দিন ব্যপী বাৎসরিক ওরস শরীফ শত বছর ধরে উদযাপন হচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে বেশধারী মোল্লা মুন্সিরা বাংলার প্রভাবিত হয়ে ওলি আল্লার মাজার ভাংতেছে, আর ১ টাি মাজার ভাঙ্গলে হামলাকারীদের চুল পরিমান ছাড় না দেওয়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি। আখেরী মুনাজাতে দেশ জাতি ও সকল শ্রেণির মানুষের জন্য দোয়া করা হয়েছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ