মুজাহিদুল ইসলাম সোহেল ::
নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ডাকাত চক্রের
৬ সক্রিয় ডাকাতকে গ্রেফতার করেছে।
এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত ১টি মিনি পিকআপ গাড়ি,১টি কাটার মেশিন, সাংকেতিক ব্যবহার স্যান্ড, ১টি ছোরা, ফিতা জব্দ করা হয়েছে ।
মঙ্গলবার রাতে জেলার কবিরহাট উপজেলা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, রাত ৯টা ১৫মিনিটের দিকে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের দয়ারামদি গ্রামের ওটারহাট ব্রীজ সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ।
আটককৃত ডাকাত দলের সদস্যরা হলেন- কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের মৃত অজি উল্যার ছেলে নিজাম ডাকাত (৪৪), একই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের নুরনবীর ছেলে মো.মানিক (২৬), বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের মৃত ইসমাইলের ছেলে মো.খোরশেদ আলম সোহাগ (৩০), চট্রগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত ইমাম আলীর ছেলে মো.আলী আকবর ওরফে আকু(৬০), কুমিল্লার মনোহরগঞ্জের মৃত জাহের আহমদের ছেলে নুরুল আলম কালু (৫০), ও ঐ এলাকার আবদুল লতিফের ছেলে সামছুল আলম বাবুল (৩৩)।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম দুপুর ১২টার দিকে মিট দ্যা প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা,ডাকাতি,অস্ত্র মামলাসহ ১৪টি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন স্থানে সংঘবদ্ধ ভাবে ডাকাতি করে আসছিলো।
তিনি আরও জানান, এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলার দায়ের করা হয়েছে।
Post Comment