নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি::


নোয়াখালীর হাতিয়া উপজেলায় চেয়ারম্যানঘাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো আনাস (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক ও মাছের আড়তের কর্মচারী ছিলেন।

গতকাল বুধবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলের দিকে আনাস বাড়িতে বিদ্যুতের কাজের জন্য যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ওই বাড়ির লোকজন ও তাঁর স্বজনেরা তাঁকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ