নোয়াখালীর কৃতি সন্তান সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ আর নেই
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ মারা গেছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় ৬টা ৩০ মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
মওদুদ আহমদের পরিবারের সদস্য তৌফিক ই ইলাহী চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এর আগে অসুস্থ হলে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। আশঙ্কাজনক অবস্থায় গত মঙ্গলবার বিকেলে হাসপাতালের আইসিইউতে নেওয়ার পর অবস্থার কিছুটা উন্নতি হয়।
এর আগে গত মঙ্গলবার মওদুদের একান্ত সহকারী মমিনুর রহমান সুজন গণমাধ্যমকে বলেন, স্যারের ফুসফুসে গত ১২ দিন ধরে পানি জমা হচ্ছে, যার কারণে ফুসফুসে অক্সিজেন গ্রহণক্ষমতা একেবারেই কমে গেছে। পাশাপাশি উনার কিডনি জটিলতাও দেখা দিয়েছে। আইসিইউতে নিয়ে উনার কিডনি ডায়ালাইসিসও শুরু করার কথা রয়েছে।



Post Comment