নোয়াখালীর সুবর্ণচরের মহিলা সমাবেশ অনুষ্ঠিত
সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি::
নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের “গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ” শীর্ষক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জৈষ্ঠ্য তথ্য কর্মকর্তা মোঃ আবদুল্যা আল মামুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি ও উপজেলা শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোঃ আবু জাহের।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা গবেষণা কেন্দ্রের প্রশিক্ষক মোঃ আবদুল মতিন, শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিমুল চন্দ্র দাস, সহকারী জেলা তথ্য কর্মকর্তা মো.রুহুল আমিন, দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিন, নেয়াজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসিম ফারুকী, গণমাধ্যমকর্মী মোঃ ছানা উল্যা প্রমূখ।

সমাবেশে বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ হলো- একটি বাড়ি একটি খামার (বর্তমানে আমার বাড়ি আমার খামার), আশ্রয়ণ, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান ও আয় বৃদ্ধির কার্যক্রম বিষয়ে আলোচনা করেন ।
প্রধান অতিথি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি ও উপজেলা শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোঃ আবু জাহের বলেন, প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্যসেবা, নিরাপদ প্রাতিষ্ঠানিক প্রসবসেবা, প্রসবপূর্ব ও পরবর্তী সেবা, বয়ঃসন্ধিকালীন পরিচর্যা, বাল্যবিয়ের কুফল, যৌতুক, গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার গ্রহণের প্রয়োজনীয়তা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ে আলোচনা করেন।
তিনি মাদকের ভয়াবহতা রোধ,বাল্যবিবাহ ও সন্ত্রাস প্রতিরোধ,বিগত ১০ বছরে জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে সরকারের অর্জিত সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন ।



Post Comment