সুবর্ণচর উপজেলায় নিরাপদ মাছ বিক্রি কেন্দ্র চালু

সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি


নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ‘নিরাপদ সবজি গ্রহণ করুন, সুস্বাস্থ্য নিশ্চিত করুন’ এ প্রতিপাদ্যে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। একইসাথে নিরাপদ মাছ বিক্রির জন্যও একটি কেন্দ্র চালু করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার চরজুবিলীর হারিছ চৌধুরীর বাজারে এই কর্মসূচীর চালু হয়।

সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায়,উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও প্রশাসনের সহযোগিতায়, সমন্বিত কৃষি ইউনিট, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহায়তায় এ কার্যক্রমের উদ্বোধন করেন চরজুবিলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল্লা খসরু। এ কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. খোরশেদ আলম, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মহি উদ্দিন চৌধূরী প্রমূখ।

সাগরিকার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন জানান, বর্তমানে উচ্চ মাত্রায় ক্ষতিকর রাসায়নিক বালাইনাশক ও সার ব্যবহার করে উৎপাদিত শাক-সবজি খেয়ে মানবদেহে চর্মরোগসহ নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। যার ফলে লিভার, কিডনি, রক্ত ও চর্বিজনিত বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। তাই নিরাপদ মাছ-সবজি বিক্রয়ের এই কর্মসূচী।

তিনি সবাইকে বিষমুক্ত ও নিরাপদ সবজি এবং মাছ বিক্রি কেন্দ্র থেকে পণ্য ক্রয় করার আহ্বান জানান।
এছাড়াও নিরাপদ খাদ্য বিক্রি কেন্দ্রের কার্যক্রম অব্যহত রাখতে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থাকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন উপজেলা প্রশাসন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ