সুবর্ণচরে নিখোঁজের নয়দিনেও সন্ধান মেলেনি কিশোরের
সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরের এক কিশোরের নিখোঁজের নয়দিনেও কোন সন্ধান মেলেনি। পরিবারের ধারণা কেউ নেশাজাতীয় দ্রব্য খাওয়ায় কোন দিকে নিয়ে যেতে পারে। চরজব্বার থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন কিশোরের মা নুর নাহার বেগম।
গত ১৫ মার্চ সকাল এগারোটার দিকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের চর মহি উদ্দিন থেকে কুমিল্লা জেলার চান্দিনার পানিপাড়ায় এলাকার জামাল কোম্পানীর ইটভাটায় কাজ করতে যাওয়ার সময় সেই নিখোঁজ হয়।
নিখোঁজ কিশোরের নাম মো. রুবেল(১৪)। সেই উপজেলার চরমহি উদ্দিন গ্রামের বেলাল হোসেনের ছেলে। সেই ইটভাটার শ্রমিক।
কিশোরের মা নুর নাহার বেগম জানান, গতবছরের নভেম্বর মাসে উপজেলার চর রশিদ এলাকার সেলিম মাঝির মাধ্যমে কুমিল্লার চান্দিনা এলাকার পানিপাড়া গ্রামের জামাল কোম্পানীর ইটভাটায় ৬০ হাজার টাকায় কাজ করতে যায়। এই মাসের ১১ তারিখে বাড়িতে ছুটিতে আসে। ১৫ তারিখে সকালে কুমিল্লায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে ইটভাটায় পৌঁছায়নি। বাড়িও ফিরে আসেনি সে। ইটভাটার মাঝি ও মালিকের সাথে যোগাযোগ করা হলে তারা ইটভাটায় আসেনি বলে জানান।
কিশোরের বাবা বেলাল হোসেন ইটভাটা এলাকায় গিয়ে খোঁজ নেন এবং নিকট আত্মীয় স্বজনসহ একাধিক স্থানে খোঁজ খবর নিয়ে তাকে না পেয়ে চরজব্বার থানা পুলিশের কাছে একটি সাধারণ ডায়েরী করেন।
তিনি বলেন,বুধবার সকালে অপরিচিত একটি মোবাইল নাম্বার(০১৯৭৮৪২৪৫৪৩) থেকে ফোন করে রুবেল তাঁর ছেলে কিনা জানতে চেয়ে ফোন কেটে দেয়। এরপর একাধিক বার যোগযোগ করার চেষ্টা করা হলে ওই ফোনটি আর কল রিসিভ করেননি।
কিশোরের বাবা বেলাল হোসেন বলেন, ইটভাটার মালিক ও মাঝি তাঁর ছেলের খোঁজ না নিয়ে উল্টো তাঁকে ছেলে পরিবর্তে ইটভাটায় কাজের ছাপ দিচ্ছেন। কাজ না করলে ক্ষকিপূরণ বাবত টাকা ফেরত নিবে বলে হুমকি দিচ্ছেন ইটভাটার মাঝি। এদিকে কিশোরের মা নুর নাহার বেগম পুলিশ ও গণমাধ্যমকর্মীদের কাছে ছেলের খোঁজ সহযোগিতা চেয়েছেন।
চরজব্বার থানা পুলিশের উপপরিদর্শক মোশারফ হোসের জানান, নিখোঁজ রুবেলের মা একটি সাধারণ ডায়েরী করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব। এ ছাড়াও ছেলেটিকে খুঁজে পেতে অভিযান অব্যহত রয়েছে।



Post Comment