বাংলাদেশ স্কাউটসের আয়োজনে ডিজিটাল ভিডিও ডকুমেন্টরী কোর্স অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ স্কাউটস “পাবলিক রিলেশন এন্ড মার্কেটিং (পিআরএম)” বিভাগের আয়োজনে ৫ দিন ব্যাপি ডিজিটাল ভিডিও ডকুমেন্টরী (ভিডিও এডিটিং) তৈরি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২১ মার্চ) বিকেল ৩ টায় জাতীয় স্কাউটস সদর দপ্তরের শামস হলে এই কোর্স উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ স্কাউটস জনসংযোগ ও বিপণন বিভাগের জাতীয় উপ-কমিশনার মীর মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্স উদ্বোধন করে বাংলাদেশ স্কাউটস এডাল্ট রিসোর্সেস এর জাতীয় কমিশনার ফেরদৌস আহমেদ।
এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) কেএম সাইদুজ্জামান, কোর্সে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস জনসংযোগ ও বিপণন বিভাগের উপ-পরিচালক এএইচএম শামছুল আজাদ।
উক্ত কোর্সের কোর্স কো-অর্ডিনেটর ও কোর্স সমন্বয়কারী মোঃ আরমান হোসেন বলেন, “পাবলিক রিলেশন এন্ড মার্কেটিং (পিআরএম)” এর বিভাগকে আরো শক্তিশালী করার লক্ষ্যে দেশের সকল অঞ্চলের ৪৩ জন প্রশিক্ষণার্থী নিয়ে এই কোর্সে অনুষ্ঠিত হয়। এছাড়াও পিআরএম বিভাগের বিভিন্ন সদস্যবৃন্দ এই কোর্সে অংশগ্রহণ করেন।



Post Comment