সুবর্ণচরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

সুবর্ণচর (নোয়াখালী)প্রতিনিধি:


“অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা” এই প্রতিপাদ্যকে ধারণ করে নোয়াখালীর সুবর্ণচরে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২১ পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সহকারী কমিশনার (ভূমি) মো.আরিফুর রহমান সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম,সহকারী কৃষি কর্মকর্তা মায়দুল ইসলাম,বন কর্মকর্তা মোশারফ হোসেন, শহীদ জয়নাল আবেদীন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল গোফুর, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো.নুর নবীসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় সভাপতি সহকারী কমিশনার (ভূমি) মো.আরিফুর রহমান বলেন- এ বছর উৎপাদনশীলতা দিবসের প্রতিপাদ্য “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা” এ প্রতিপাদ্য কে ধারন করে সকলের নিজ নিজ অবস্থান থেকে উৎপাদনশীলতা আরো বেগমান করতে সকলের আন্তরিক হয়ে কাজ করতে হবে । কোন পতিত জমি খালি না রাখার অনুরোধ করেছেন তিনি। সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন, আমাদের দেশে সবাই যদি বিভিন্ন পরাস্ত পথে না গিয়ে নিজে উদ্যোক্তা হন তাহলে অবশ্যই উৎপাদনের আমূল পরিবর্তন আনা সম্ভব।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ