সুবর্ণচরে আইপিএল খেলা নিয়ে বাজি, আটক ১৪

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধিঃ


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা নিয়ে বাজি ধরে জুয়ায় টাকা লাগানোর অপরাধে ১০ যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে আটককৃতদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে থানারহাট বাজার থেকে তাদের আটক করে চরজব্বর থানা পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার চরওয়াপদা এলাকার চরশৈাখী গ্রামের মো. জুয়েল, মো. জাহির, মো. হৃদয়, রাজু, সেলিম, বাবর, আবুল বাশার রাজু, অরুন চন্দ্র শীল, এবং পার্শ্ববর্তী ধানের শীষ গ্রামের মো.রুবেল ও বেগমগঞ্জের একলাশপুর গ্রামের মো. মাসুদ।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইপিএল খেলাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্থানে বিপদগামী যুবকেরা জুয়া খেলায় মেতে উঠেছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে থানারহাট বাজার থেকে ১০ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত ৪ আসামীকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা—পুলিশ। শনিবার সকালে উপজেলার পৃৃথকস্থানে পুলিশের উপ—পরিদর্শক উৎপল দেওয়ান ও উপপরিদর্শক কবির হোসেন নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন,উপজেলার চরজুবিলী ইউনিয়নের আনোয়ারা আহাম্মেদ এর ছেলে জাকের হোসেন(৫৬),জাকের হোসেন এর ছেলে মোঃ হাসান (২৫), একই এলাকার হুমায়ুন কবির এর ছেলে আশরাফুল ইসলাম ইমাম(৩০) ও রেজাউল হক বাবলু(২৭) চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ