নোয়াখালীর সুবর্ণচরে দুটি মামলায় সাজাপ্রাপ্ত চার আসামি গ্রেপ্তার

সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি :


নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পৃথক দুটি মামলায় সাজাপ্রাপ্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার পূর্ব চরবাটায় ইউপি ও চরজুবিলী ইউপিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলেই তাদেরকে নোয়াখালী জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের মধ্য চরবাটার কামাল উদ্দিনের ছেলে শেখ ফরিদ(২৫) ও চরজুবিলী ইউপির উত্তর কচ্ছপিয়া গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে আবদুল হান্নান(৪০)তার স্ত্রী শেফালী বেগম(৩৮)ও মা হাজেরা বেগম(৬০)। গ্রেপ্তারকৃতরা বছরখানেক ধরে সাজা এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন বলে জানিয়েছে চরজব্বার থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ নুরুল ইসলাম।

চরজব্বার থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিকে কৌশলে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলেই তাঁকে নোয়াখালী জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চরজব্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (শুক্রবার)দুপুরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ